Home / বিনোদন / ‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?
বিনোদন Breaking Featured Trending

‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?

বহুল আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছে, ছবির দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী আলিয়া ভাটকে।
News Desk 17 Jun 2026, 05:55 AM ঢাকা 2 views
‘কল্কি’র সিক্যুয়ালে দীপিকার জায়গায় আলিয়া?

বহুল আলোচিত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’র সিক্যুয়াল নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। সম্প্রতি বলিউডে গুঞ্জন উঠেছে, ছবির দ্বিতীয় কিস্তিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে অভিনেত্রী আলিয়া ভাটকে।

প্রথম ছবিতে অন্যতম প্রধান চরিত্র সুমতির ভূমিকায় অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন। তবে ৮ ঘণ্টা শুটিং করার দাবির প্রেক্ষিতে সিক্যুয়ালটি থেকে বাদ পড়েন অভিনেত্রী। প্রযোজনা সংস্থা এক বিজ্ঞপ্তিতে দীপিয়াক্র না থাকার বিষয়টি জানিয়েছিলেন। 

এর মধ্যেই আলিয়া ভাটকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে।

শোনা যাচ্ছে, হায়দরাবাদে চলমান শুটিংয়ের কিছু অংশে তিনি ইতিমধ্যেই অংশ নিয়েছেন। তবে তাঁর চরিত্রটি দীপিকার সুমতি চরিত্রের ধারাবাহিকতা নয়। বরং গল্পে নতুন ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যেতে পারে তাঁকে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট সূত্রের দাবি, সিক্যুয়ালের কাহিনিতে এই নতুন চরিত্রটির বিশেষ গুরুত্ব থাকবে।

যদিও বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেননি আলিয়া কিংবা নির্মাতারা।

আলিয়ার নাম সামনে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, বড় বাজেটের এই ফ্র্যাঞ্চাইজিতে তাঁর যুক্ত হওয়া ছবির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াবে। আবার কেউ তুলনা টানছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, সুমতি চরিত্রে তাঁকে দেখা যেতে পারে। তবে এ তথ্যও এখনো নিশ্চিত নয়।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ছবিটিতে অভিনয় করেছিলেন প্রভাস, অমিতাভ বচ্চন, কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। 

জানা গেছে, সিক্যুয়ালেও প্রভাস, অমিতাভ ও কমল হাসান গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন এবং তাঁদের একাধিক শুটিং সূচিও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

এদিকে আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন স্পাই-অ্যাকশনধর্মী ছবি ‘আলফা’ নিয়ে। সম্প্রতি প্রকাশিত ছবিটির প্রথম ঝলক নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তবে বলিউডের অনেকেই আলিয়ার অ্যাকশন অবতারের প্রশংসা করেছেন।





Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিনোদন
Published
17 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅