Home / জাতীয় / প্রায় ২ ঘণ্টা অবরোধের পর তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকের...
জাতীয় Breaking Featured Trending

প্রায় ২ ঘণ্টা অবরোধের পর তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল শুরু

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক ছেড়েছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।
News Desk 16 Jun 2026, 08:19 AM ঢাকা 1 views
প্রায় ২ ঘণ্টা অবরোধের পর তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকেরা, যান চলাচল শুরু

প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার লাভ রোডসংলগ্ন মূল সড়ক ছেড়েছেন নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকেরা সড়ক ছাড়েন। তাঁরা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর সড়কে যান চলাচল শুরু হয়, এখন পরিস্থিতি স্বাভাবিক।

বকেয়া বেতনের দাবিতে আজ সকাল সোয়া ১০টার দিকে এই পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন মূল সড়কে অবস্থান নেন। তাঁরা বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা–পুলিশ জানায়, পোশাকশ্রমিকেরা লাভ রোডসংলগ্ন প্রধান সড়কে নেমে আসেন। তাঁরা সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে সংশ্লিষ্ট সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কেও যানজট ছড়িয়ে পড়ে। অবরোধের কারণে মূল সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নাসা গ্রুপের পোশাক কারখানার ১০০ থেকে ১৫০ জন শ্রমিক এই অবরোধে অংশ নেন।


Tags
প্রায় ২ ঘণ্টা অবরোধের পর তেজগাঁওয়ের সড়ক ছাড়লেন শ্রমিকেরা যান চলাচল শুরু
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
জাতীয়
Published
16 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅