Home / আন্তর্জাতিক / যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল
আন্তর্জাতিক Breaking Featured Trending

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল

নতুন সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ল।যুদ্ধবিরতিতে সমঝোতার খবরে বিশ্বেবাজার তেলে দাম কমার পাশাপাশি পশ্চিমা শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
News Desk 15 Jun 2026, 04:50 PM ঢাকা 1 views
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল

নতুন সমঝোতায় পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র। ফলে দুই দেশের চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়ল।

যুদ্ধবিরতিতে সমঝোতার খবরে বিশ্বেবাজার তেলে দাম কমার পাশাপাশি পশ্চিমা শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। এই সমঝোতাকে স্বাগত জানিয়েছে বাহারাইন। সীমিতভাবে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে কুয়েত।

সমঝোতার পরই নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথসোশ্যালে হরমুজ দিয়ে ঝাঁকে ঝাঁকে তেলবাহী জাহাজ চলাচলের শুরু হয়েছে জানান মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে স্বাগত জানিয়েছে বাহরাইন। উত্তেজনা হ্রাস ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থনও ব্যক্ত করেছে দেশটি। 

কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৪-এর মাধ্যমে উপসাগরীয়, আরব এবং বিদেশি বিমান সংস্থাগুলোর জন্য সীমিত পরিসরে কার্যক্রম চালু করা হয়েছে। এতে অংশগ্রহণকারী বিমান সংস্থাগুলোর সাথে সরাসরি ফ্লাইট সময়সূচি সমন্বয় করা হবে।

ইরান চুক্তিকে পরই যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের শেয়ারের দাম বেড়েছে। যার ফলে অপরিশোধিত তেলের দামে ব্যাপক দরপতন হয়। 

সমঝোতার খবরে কানাডার শেয়ারবাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। কানাডার স্থানীয় সময় সাড়ে ৯ টায় টরন্টো স্টক এক্সচেঞ্জের সূচক ০.৩ শতাংশ বেড়ে ৩৫,০৭৫.১১ পয়েন্টে দাঁড়িয়েছিল।

মার্কিন-ইরান চুক্তিকে স্বাগত জানিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাস্তবসম্মত সিদ্ধান্ত’।

এই চুক্তি বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎস


Tags
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় হরমুজ খোলার খবরে যা যা ঘটল
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
আন্তর্জাতিক
Published
15 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅