Home / বিজ্ঞান ও প্রযুক্তি / আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক
বিজ্ঞান ও প্রযুক্তি Breaking Featured Trending

আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার বিশ্বজুড়ে। তবে এই প্রযুক্তিগত বিপ্লবের এবার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের পকেটে।
News Desk 19 Jun 2026, 06:00 AM ঢাকা 1 views
আইফোনের দাম বাড়ছে, জানালেন টিম কুক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির জয়জয়কার বিশ্বজুড়ে। তবে এই প্রযুক্তিগত বিপ্লবের এবার সরাসরি প্রভাব পড়তে যাচ্ছে সাধারণ মানুষের পকেটে। মেমোরি চিপের আকাশচুম্বী উৎপাদন খরচের কারণে এবার নিজেদের পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।

প্রতিষ্ঠানটির বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক জানিয়েছেন, মেমোরি চিপের বাজারের বর্তমান পরিস্থিতি এতটাই ‘অসহনীয়’ হয়ে উঠেছে যে পণ্যের দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো উপায় নেই। 

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বাজারে চিপের সরবরাহ কম অথচ এআই প্রযুক্তির কারণে এর চাহিদা বিপুল। মেমোরি চিপ নির্মাতারা লাগামহীনভাবে দাম বাড়িয়ে চলেছেন, যা শেষ পর্যন্ত ক্রেতাদের ওপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে অ্যাপল।

বিশ্বখ্যাত চিপ নির্মাতা প্রতিষ্ঠান টিএসএমসি এবং স্যামসাংও এর আগে চিপ সংকটের কারণে ইলেকট্রনিক্স পণ্যের দাম বাড়ার আভাস দিয়েছিল। বৈশ্বিক বাজারে ২০২৫ সালের অক্টোবর থেকে শুরু করে চলতি সময় পর্যন্ত র‍্যামের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে। এর ওপর ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেমিকন্ডাক্টর তৈরির অপরিহার্য উপাদান হিলিয়াম গ্যাসের সরবরাহ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, এতেও চিপের বাজার আরও উত্তপ্ত হয়েছে।

দাম বাড়ার এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজের বিক্রি বেশ জমজমাট। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসেই অ্যাপলের বিক্রি গত বছরের তুলনায় প্রায় ১৭ শতাংশ বেড়েছে। তবে নতুন এই সিদ্ধান্তের ফলে আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া আইফোন ১৮ সিরিজের দাম কতটা বাড়বে, তা নিয়ে এখন থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে উদ্বেগ শুরু হয়েছে। ইতিমধ্যে এ বছরের শুরুতে বাজারে আসা ম্যাক মিনি কম্পিউটারের দাম প্রায় ২০০ ডলার বাড়িয়ে দিয়েছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট। 

Tags
আইফোনের দাম বাড়ছে জানালেন টিম কুক
Share this news

Comments

Join the discussion with respectful feedback.

0 Approved
Replying to
Please enter your name.
Your comment will appear after approval. 0/2000
Please write your comment.
No comments yet

Be the first to join the discussion.

News Information

Reporter
News Desk
Category
বিজ্ঞান ও প্রযুক্তি
Published
19 Jun 2026
নোটিফিকেশন ডেমো ✅